আমাদের কার্যক্রম ও প্রজেক্টসমূহ

সমাজকল্যাণ ও মানবতার সেবায় আমাদের চলমান বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম

নিয়মিত মেয়াদ: সারাবছর (নিয়মিত কার্যক্রম)

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান।

সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো coBond-এর অন্যতম মানবিক দায়িত্ব। এই কার্যক্রমের মাধ্যমে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, পোশাক, শিক্ষা উপকরণ এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড ও অন্যান্য সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হবে।

নিয়মিত মেয়াদ: সারাবছর (নিয়মিত কার্যক্রম)

স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা নিবন্ধন কর্মসূচি

coBond-এর অন্যতম প্রধান লক্ষ্য হলো স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা করতে সহযোগিতা করা। এই কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন রক্তের গ্রুপের স্বেচ্ছাসেবী রক্তদাতাদের একটি ডাটাবেজ তৈরি করা হবে। পাশাপাশি নতুন রক্তদাতা নিবন্ধন, রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরি এবং জরুরি সময়ে রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ স্থাপনে কাজ করা হবে। আমরা বিশ্বাস করি, একজন মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।